সরকারি নির্দেশনা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক মো. আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত থাকবে।
এর আগে আগামী দুই সপ্তাহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। এ অবস্থায় ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। দুই সপ্তাহ পর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সূত্র: যুগান্তর
E/N