চাঁদপুরে একদিনে আরও ৯৮জনের করোনার শনাক্ত হয়েছে।
এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬০জন, ফরিদগঞ্জের
৭জন, মতলব উত্তরের ৪জন, হাজীগঞ্জের ২জন, কচুয়ার ২জন, হাইমচরের ৪জন, মতলব দক্ষিণের ৭জন ও শাহরাস্তির ১২জন রয়েছেন।
একই দিনে ২২জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৯৪টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৩.৩৩%।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।
E/N