POPULAR BD NEWS
Popular BD News Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা কোনদিন কার বিপক্ষে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২ | সময়: ১১:২৯ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশি সমর্থকদের হৃদয়ে আতঙ্কের দাগ ফেলে দিয়েছে।

গত নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপে যাচ্ছেতাই পারফরম্যান্স ছিল মাহমুদউল্লাহ বাহিনীর।

সংযুক্ত আরব আমিরাতে হওয়া সেই টুর্নামেন্ট যখন ভুলে যাওয়ার চেষ্টারত সমর্থকরা, তখনই জানা গেল আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও সূচি।

আগে থেকেই জানা যে, অস্ট্রেলিয়ায় হতে যাওয়া সেই বিশ্বকাপে কোয়ালিফাই রাউন্ডে খেলতে হবে না বাংলাদেশকে। সরাসরি সুপার টুয়েলভে খেলবে টাইগাররা। আইসিসির বেঁধে দেওয়া সময়ে র্যাংকিংয়ে নিরাপদ অবস্থানে থাকায় এ সুবিধা পেয়েছে বাংলাদেশ দল।

আর সেই চূড়ান্ত সূচিতে দ্বিতীয় গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপের বাকি সদস্যরা হলো ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার সঙ্গী হবে প্রথম পর্ব উতরে আসা দুই দল।

আর প্রথম গ্রুপে রয়েছে- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান এবং কোয়ালিফাই পর্ব থেকে উঠে আসা আরও দুটি দল।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন