POPULAR BD NEWS
Popular BD News Logo

পদ্মা বাসের চাপে সিএনজি গেলো পুকুরে, আহত ৬

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২ | সময়: ১০:৪৭ পূর্বাহ্ণ

পদ্মা বাসের চাপে যাত্রীসহ সিএনজি গেলো পুকুরে। এতে ছয়জন আহত হয়।

বৃহস্পতিবার ভোর সকাল ৬টায় চাঁদপুর -কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার ধেররা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিন ভোররাতে ধেররার আড়ৎ গুলোতে মাছবাহী পিকাপ সকাল হলে অনেকাংশেই দখলে রাখে।

ঘটনার সময় পদ্মা এক্সপ্রেস বাসটি চাঁদপুর থেকে কুমিল্লা উদ্যেশে দ্রুত গতিতে ছেড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আশা সিএনজিকে চাপা দেয়। পদ্মা বাসটির পিছনের অংশের ধাক্কায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ওইসময় স্থানীয়রা সিএনজিতে থাকায় ৬ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সম্প্রতি বলাখাল থেকে ধেররা এলাকায় অহরহ সড়ক দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেতে প্রতিকার চান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন