প্রবীণ কবি ও গীতিকার মুখলেসুর রহমান মুকুল আর নেই। মঙ্গলবার মধ্যরাতে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
(ইন্নালিল্লাহে…রাজেউন)।
তিনি কয়েকবছর ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। সম্প্রতি করোনায় আক্রান্ত হন।
চাঁদপুরের শিল্প-সংস্কৃতি অঙ্গনে তিনি দীর্ঘদিন সফলভাবে সক্রিয় ছিলেন। পপুলার বিডিনিউজ পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।