POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রকৌশলী মোহাম্মদ হোসাইনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ | সময়: ৬:৪৫ অপরাহ্ণ

চাঁদপুর জেলার হাজিগঞ্জ এবং শাহরাস্তি দুই উপজেলায় বসবাসরত বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও শিশুদের ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মাঝে বুয়েট ৮৮ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুয়েট ৮৮ ক্লাবের সাবেক সভাপতি,পাওয়ার সেল(বিদ্যুৎ বিভাগ) এর মহাপরিচালক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য প্রকৌঃ মোহাম্মদ হোসাইন রোজ সোমবার (১৭ জানুয়ারী ) বিকালে হাজিগঞ্জ টোরাগড় এবং শাহরাস্তি মেহের পেট্রোল পাম্প এর সামনে দুই উপজেলার নারী পুরুষদের মাঝে পাঁচশতাধিক শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইনের পক্ষে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব বতু মিয়াজী এবং শাহরাস্তিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান মিন্টু উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য জনাব মাহবুব চৌধুরী, চাঁদপুর জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি ইঞ্জিঃ মোখলেছুর রহমান, হাজীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি জনাব নূর মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা ইঞ্জিঃ নেছার পাটওয়ারী, পূর্ব কঙ্গাইস পূর্ব প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব মামুন, শাহরাস্তি উপজেলা যুবলীগ নেতা ইমন, পৌর তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম, ছাত্রনেতা ফয়সাল, ছাত্রলীগ নেতা সুমন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতা কর্মী, সাংবাদিক ও অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন