POPULAR BD NEWS
Popular BD News Logo

বাংলাদেশ কল্যাণ পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ | সময়: ৬:৩১ অপরাহ্ণ

বাংলাদেশ কল্যাণ পার্টির মহানগর ও সদর উপজেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা কমিটির সভাপতি মুজিবুল হক খোকন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলার সহ-সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম চৌধুরী, যুগ্ম মহাসচিব মোঃ ইকবাল হোসেন, শাহাদাৎ হোসেন চৌধুরী, সফিকুল ইসলাম, ছালমা আক্তারসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি সাহিদুর রহমান তামান্না তার বক্তব্যে বলেন- মহামান্য রাষ্ট্রপতির আমন্ত্রণে বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আউয়াল মামুন এর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রথমত: ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর জন্য অনুরোধ করেন এবং লিখিত আকারে আমাদের পরামর্শ বক্তব্য মহামান্য রাষ্ট্রপতির নিকট হস্তান্তর করেন।

পরিশেষে বক্তারা বলেন- আসুন আমরা সবায় মিলে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বীরপ্রতীকের হাতকে শক্তিশালী করে সুন্দর বাংলাদেশ গড়ার সহযোগিতা করি।
সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন