POPULAR BD NEWS
Popular BD News Logo

নির্ধারিত তারিখে হচ্ছে না বইমেলা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২ | সময়: ৩:৩৪ অপরাহ্ণ

অমর একুশে বইমেলা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত তারিখে তা আর হচ্ছে না।

রোববার সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বইমেলা ২ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

করোনাভাইরাসের আগ্রাসী ধরন ওমিক্রন ছড়িয়ে পড়া এবং করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সরকারি সব ধরনের নির্দেশনা মেনে আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হওয়ার কথা ছিল। তবে দুই সপ্তাহ স্থগিত হওয়ায় বইমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চিরায়ত নিয়মে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে বইমেলা শুরুর বিষয়ে মতামত ছিল প্রকাশকদের। তবে তারা ২০ জানুয়ারি পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের তাগিদ দিয়েছিলেন।

ইতোমধ্যে মেলার দুই অংশ সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমিতে কাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন