কুমিল্লায় বিপুল পরিমান মাদকসহ মো. আবুল কালাম কালা(২৫) কে গ্রেফতার করে র্যাব। রবিবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন রাজেশপুর এলাকায় নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-১১।
র্যাবের অভিযানে ৩৯১বোতল ফেন্সিডিল, ১১৫০পিস ইয়াবা এবং ১.৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার সদর দক্ষিন থানার রাজেশপুর গ্রামের মোঃ খোরশেদ আলম এর ছেলে মোঃ আবুল কালাম@কালা(২৫)।
র্যাব -১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আবুল কালাম@কালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, ইয়াবা এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানান, বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।