POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ভোট গণনায় জালিয়াতির অভিযোগে পুন:ভোট গণনার দাবিতে মানববন্ধন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২ | সময়: ৪:৩০ অপরাহ্ণ

৫ জানুয়ারি ইউপি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুন: ভোট গণনার দাবি জানিয়েছেন ইউপি সদস্য প্রার্থী মো: হারুন অর রশিদ শেখসহ অপর তিন ইউপি সদস্য প্রার্থী ।

শুক্রবার বিকালে বুধুন্ডা গ্রামে মানববন্ধনে মোগর প্রতীক নিয়ে প্রতিন্ধন্ধি প্রার্থী হারুন অর রশিদ এ অভিযোগ করেন। নির্বাচনের ফলাফলে দেখানো হয়, ওই ওয়ার্ডে তালা প্রতীকের প্রার্থী মো: আব্দুল বারেক সরদার পেয়েছেন ৪৭৩,ভোট আর মোরগ প্রতীকে প্রার্থী হারুন অর রশিদ পেয়েছেন ৪৬৮ ভোট,ফুটবল প্রতীকে কামাল পেয়েছেন ৪২৫ ভোট এবং টিউবওয়েল প্রতীকে নবীর হোসেন পেয়েছেন ২৬৪ ভোট।
ইউপি সদস্য প্রার্থী ুমো: হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, গত ৫ জানুয়ারি ৩ নং বিতারা ইউনিয়ন পরিষদে ২ নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ভোট কেন্দ্রে মোট ২৬৬৭ ভোটের মধ্যে ১৭৯৯ ভোট প্রয়োগ করেন।

কিন্তু বুধুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার এজেন্টদের জোরপূর্বক বাহির করে দেয় এবং তালা মার্কার ব্যান্ডেলের ভিতর আমার প্রাপ্ত ভোট ঢুকিয়ে ভোট গণনা করা হয়। প্রিজাইডিং অফিসার কেন্দ্রে ফলাফল ঘোষনা না দিয়ে চলে যায়।

ইউপি সদস্য প্রার্থী মো : হারুন অর রশিদ,কামাল হোসেন,নবীর হোসেন, মহিলা সংরক্ষিত প্রার্থী কুলসুমা আক্তার ওই কেন্দ্র বিভিন্ন অনিয়ম তুলে ধরে পুনরায় ভোট গননার দাবি করেন। এসময় ওই ওয়ার্ডে মানববন্ধনে শতশত নারী পুরুষ মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহন করেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন