POPULAR BD NEWS
Popular BD News Logo

দিনে কত ঘণ্টা মুঠোফোনে ব্যয় হয়

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২ | সময়: ৩:০৬ অপরাহ্ণ

স্মার্টফোনের ওপর মানুষের নির্ভরতা বাড়ছে—এটা বেশ কিছু দিন ধরেই বলা হচ্ছে। এ নিয়ে সম্প্রতি একটি জরিপ চালানো হয়েছে। এতে বলা হয়েছে, মানুষ দিনে গড়ে প্রায় পাঁচ ঘণ্টা সময় ব্যয় করে মুঠোফোনে।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, মুঠোফোনের অ্যাপ পর্যবেক্ষক প্রতিষ্ঠান অ্যাপ অ্যানি এ তথ্য প্রকাশ করেছে। এ ছাড়া যুক্তরাজ্য সরকারের প্রতিষ্ঠান দ্য অফিস অব কমিউনিকেশন অফকমও আরেকটি জরিপ চালিয়ে বলেছে, তারা একই রকম তথ্য পেয়েছে। ২০২০ সালে মূলত টেলিভিশন দেখা নিয়ে এ জরিপ চালিয়েছিল অফকম।

এদিকে মুঠোফোনে কী পরিমাণ অ্যাপ ডাউনলোড করা হয়েছে, তা নিয়েও জরিপ চালিয়েছে অ্যাপ অ্যানি। প্রতিষ্ঠানটি বলছে, প্রায় ২৩ হাজার কোটিবার ডাউনলোড করা হয়েছে বিভিন্ন অ্যাপ। ২০২১ সালে এ জন্য ব্যয় হয়েছে ১৭ হাজার কোটি মার্কিন ডলার।

২০২১ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে টিকটক। ২০২০ সালে টিকটকে যে পরিমাণ সময় ব্যয় করেছেন ব্যবহারকারীরা, এর চেয়ে ২০২১ সালে ৯০ শতাংশ বেশি সময় ব্যয় করেছেন তাঁরা।

২০২১ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে টিকটক। ২০২০ সালে টিকটকে যে পরিমাণ সময় ব্যয় করেছেন ব্যবহারকারীরা, এর চেয়ে ২০২১ সালে ৯০ শতাংশ বেশি সময় ব্যয় করেছেন তাঁরা।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন