POPULAR BD NEWS
Popular BD News Logo

অমিক্রনের ঢেউ মহামারি শেষ হওয়ার লক্ষণ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২ | সময়: ১১:৫৭ অপরাহ্ণ

করোনাভাইরাসের অমিক্রন ধরনটি যেভাবে ছড়াচ্ছে, তাতে মনে হচ্ছে করোনা মহামারি শেষ হতে চলেছে। ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) গত মঙ্গলবার এ কথা বলেছে। তবে কোভিড এখনো মহামারি রূপেই রয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। সাধারণ মানুষকে বারবার বুস্টার ডোজ দেওয়ার মাধ্যমে মহামারি নিয়ন্ত্রণ টেকসই কোনো কৌশল নয় বলেও মনে করে ইএমএ। খবর এএফপির।

নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক সংস্থাটির টিকা কৌশল বিভাগের প্রধান মারকো ক্যাভালেরি সাংবাদিকদের বলেন, ‘করোনা মহামারি কবে শেষ হবে, তা আমরা কেউই নির্দিষ্ট করে বলতে পারব না। তবে আমরা সেটা দেখতে পাব।’ তিনি আরও বলেন, মানুষের মধ্যে রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং অমিক্রন সংক্রমণের কারণে প্রচুর প্রাকৃতিক রোগ প্রতিরোধসক্ষমতা গড়ে উঠছে। এখন আমরা করোনা মহামারি শেষের দিকে ধাবিত হব।’

একই সঙ্গে ক্যাভালেরি সতর্ক করেছেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা এখনো মহামারির মধ্যেই রয়েছি।’ এর আগে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসও অমিক্রনকে মহামারি শেষের আভাস বলে দাবি করেন।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন