POPULAR BD NEWS
Popular BD News Logo

স্ত্রীর মর্যাদা না দিতেই স্বপ্নাকে গণধর্ষণের পর হত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২ | সময়: ৮:৫৪ অপরাহ্ণ

সঙ্গদোষে মাদকসেবী ও ব্যবসায়ী হয়ে যায় কালিয়াকৈর থানার দক্ষিণ ভান্নারা এলাকার কেয়াম উদ্দিনের মেয়ে স্বপ্না (১৯)। স্বপ্নার চলাফেরা স্বাভাবিক না থাকায় পরিবারের সদস্যদের কাছ থেকে ছিল বিচ্ছিন্ন।

চট্টগ্রামের এক মাদক ব্যবসায়ীর সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তার কাছ থেকে মাদক এনে বিক্রি করতো স্বপ্না। নিজেকে চট্টগ্রামের ওই মাদক ব্যবসায়ীর স্ত্রী দাবি করতো। কিন্তু স্ত্রীর স্বীকৃতি না দেওয়ার জন্যই স্বপ্নাকে হত্যার উদ্দেশ্যে স্থানীয় মাদক ব্যবসায়ীদের ভাড়া করে চট্টগ্রামের ওই মাদক ব্যবসায়ী। পরিকল্পনামতো প্রথমে ভিকটিম স্বপ্নাকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়।

এ ঘটনার তিন বছর পর এ রহস্য উদঘাটন করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ধর্ষণ ও হত্যায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর থানার বরাব মসজিদ মার্কেট এলাকার ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (২৮), একই থানার ভান্নারা এলাকার ফজলুর রহমানের ছেলে মো. নাহিদ হোসেন (২৮) ও বরাব পশ্চিমপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. সুজন মিয়া (৪৬)।

তাদের সোমবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর মঙ্গলবার গাজীপুর আদালতে হাজির করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন