POPULAR BD NEWS
Popular BD News Logo

সাংবাদিক সাইফুল ইসলামের মা জুলেখা বেগমের দাফন সম্পন্ন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২ | সময়: ৬:৩৫ পূর্বাহ্ণ
শোকাহত

হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ব্যুরো ইনচার্জ মো. সাইফুল ইসলামের মা জুলেখা বেগম (৮০) আর নেই। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জুলেখা বেগম রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটপোর্ড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এশার নামাজের পর মরহুমার জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমা জুলেখা বেগম উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আড়ুলী মুন্সী বাড়ির মরহুম তাজুল ইসলামের স্ত্রী। তিনি ২ ছেলে, ৭ মেয়ে, নাতি ও নাতনি, নিকট আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক সাইফুল ইসলামের মা জুলেখা বেগমের মৃত্যুতে পপুলার বিডিনিউজ পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন