POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে চারজনের করোনা শনাক্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২ | সময়: ১১:২৭ পূর্বাহ্ণ

চাঁদপুরে আরো ৪জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ফরিদগঞ্জ উপজেলার ৩জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন। এ দিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১০৬টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩.৭৭%।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, সোমবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫১৬১জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪১জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪৮৮০জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০জন। আক্রান্ত সবাই হোম আইসোলেশনে আছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন