POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে বিশ্ব হাঁটা দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ

“ডাক্তার বলার আগেই হাঁটুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে পালিত হয়েছে বিশ্ব হাঁটা দিবস। উপজেলা শাখার সভাপতি মঞ্জুর আহম্মেদ জুয়েলের নেতৃত্বে হাজী আউয়াল সুইটস এর সামনে থেকে র‌্যালী শুরু করে কালি বাজার চৌরাস্তা বাসট্রামিনাল হয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা শাখার সি.সহ-সভাপতি ইলিয়াস বকুল, সাধারণ সম্পাদক মামুন শেখ, সহ সভাপতি আহসান উল্লাহ বিএসসি, যুগ্মসাধারণ সম্পাদক শাফায়াত, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সদস্য মোহাম্মদ হোসেন, আনিছুর রহমান সুজন, মহসিন হাসান, মহসিন কারি, জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, শাহাবুদ্দিন, আব্দুর রহমান, আব্দুস সালাম, মাজেদুল আমিন, আতাউর রহমান, আব্দুল কাদের,অয়ন হোসেন,সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন হাঁটার বিকল্প নেই সুস্থ দেহ সুন্দর মন রাখতে প্রতদিন নিয়মিত ৪৫মিনিট করে হাঁটুন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন