POPULAR BD NEWS
Popular BD News Logo

দক্ষিণ-পূর্ব এশিয়ায় রোগী বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয়

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২ | সময়: ১২:৫৭ অপরাহ্ণ

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের মধ্যে গত এক সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে। এই সময়ে (২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) দেশে করোনা রোগী শনাক্তের হার ৪৮ শতাংশ বেড়েছে। আর ১০টি দেশের মধ্যে সর্বোচ্চ ১২০ শতাংশ রোগী বেড়েছে ভারতে। এই এক সপ্তাহে বৈশ্বিকভাবে সংক্রমণ বেড়েছে ৭১ শতাংশ।

ডব্লিউএইচওর প্রতিবেদনে দক্ষিণ-পূর্ব এশিয়ার যে ১০টি দেশের তথ্য তুলে ধরা হয়েছে সেগুলো হলো বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও পূর্ব তিমুর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ সাপ্তাহিক পরিস্থিতি প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের জুলাই মাসের শেষ দিক থেকে টানা কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় করোনা সংক্রমণ নিম্নমুখী ছিল। তবে এই অঞ্চলে এখন রোগী আবার বাড়ছে। ২০-২৬ ডিসেম্বরের তুলনায় গত সপ্তাহে রোগী বেড়েছে ৭৮ শতাংশ।

ডব্লিউএইচওর প্রতিবেদনে দক্ষিণ-পূর্ব এশিয়ার যে ১০টি দেশের তথ্য তুলে ধরা হয়েছে সেগুলো হলো বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও পূর্ব তিমুর।

সূত্র: প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন