POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় দ্বিতীয় বারের মতো মেম্বার নির্বাচিত হলেন, মোঃ মানিক মিয়া

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২ | সময়: ৬:৪৩ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দ্বিতীয় বারের মতো মেম্বার নির্বাচিত হলেন মোঃ মানিক মিয়া।তিনি মোরগ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন, গত ৫ই জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ৪৬৭ভোটে পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল মার্কা পেয়েছেন ৪৬১ভোট।এছাড়াও টিউবওয়েল মার্কা পেয়েছেন ২৮৮ভোট,তালা মার্কা পেয়েছেন ২৫ভোট।

এসময় সাংবাদিক দের সাথে বক্তব্য রাখেন, দ্বিতীয় বারের মতো নবনির্বাচিত মেম্বার মোঃ মানিক মিয়া , তিনি বলেন,আমি গত ৫ বছর ধরে মেম্বার দায়িত্ব পালন করেছি,জনগণের ভোটে প্রমান করে দিয়েছে,তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে।তবে আমি আগামী ৫বছর মানুষের কল্যাণে কাজ করে যাব,তাছাড়া মানবতার মা দেশরত্ন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন গ্রাম হবে শহর,সেই লক্ষ্যে আমার ৩নং ওয়ার্ড কে শহরে রুপান্তর করব ইনশাল্লাহ ।আমার চাওয়া পাওয়া কিছু ই নেই, জনগনের সেবা করাই হলো আমার প্রধান কাজ।

তাই তিনি সকলের কাছে সহযোগিতা দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন