POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় আ.লীগ প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার!

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২ | সময়: ৪:১৭ অপরাহ্ণ

কুমিল্লার চান্দিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর গাড়িতে ডিবির স্টিকার লাগানোর দায়ে চালককে কারাদণ্ড ও প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল ১০টায় উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট উচ্চ বিদ্যালয়কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

এ সময় গাড়িচালক মোহাম্মদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেমকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন।

আটক গাড়িচালক মোহাম্মদ আলী কুমিল্লার বরুড়া উপজেলার বাঁশতলি গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

আর নৌকার প্রার্থী আবুল হাসেম বরকইট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসেম গাড়িতে পুলিশের ডিবি পরিচয়ের স্টিকার লাগিয়ে কেন্দ্রের নির্ধারিত ৪০০ গজের মধ্যে প্রবেশ করেন। ভ্রাম্যমাণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম তাকে আটক করেন। এ সময় আমি ওই তাদের সাজা ও জরিমানা করি।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন