POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ট্রলারডুবির ঘটনায় নিহত বেড়ে ৪

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২ | সময়: ৩:৫২ অপরাহ্ণ

কুমিল্লার মেঘনা উপজেলায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ট্রলারডুবির স্থান উপজেলার লুটেরচর চরকাঁঠালিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে সোমবার দুপুরে চরকাঁঠালিয়া নদীতে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া শিশুর নাম তামান্না আক্তার (১১)।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, দাউদকান্দি হাসনাবাদ থেকে তিতাস দড়িকান্দি যাওয়ার পথে মেঘনার লুটেরচর কাঁঠালিয়া নদীতে এলে কচুরিপানার সঙ্গে ইঞ্জিন আটকে যায়। এতে নৌকার তলায় বড় ধরনের ছিদ্র হয়ে ট্রলারটি ডুবে যায়।

ট্রলারে থাকা ১১ যাত্রীর মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে মরিয়ম নামের ৮ বছরের কন্যাশিশু এবং ৫৫ বছরের বৃদ্ধা ও ২০ বছরের কিশোরী রয়েছে। এ ঘটনায় ১১ বছরের একজন শিশু নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নিখোঁজ ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

মেঘনা থানার ওসি ছমিউদ্দিন জানান, মেঘনা উপজেলায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান ওসি।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন