POPULAR BD NEWS
Popular BD News Logo

যুবদল নেতা পেলেন নৌকা প্রতীক!

সাকলাইন যোবায়ের, কুমিল্লা | প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২ | সময়: ৭:২৮ অপরাহ্ণ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ দলীয় মনোনয়ন পেয়েছেন মুরাদনগর থানা যুবদলের সাবেক নেতা নাজমুল হক নাজিম । তিনি বর্তমানে স্থানীয় সাংসদ ইউসুফ আব্দুল্লাহ হারুণ সমর্থিত প্রার্থী।

শনিবার রাতে আ’লীগ দলীয় মনোনয়ন বোর্ড ঘোষিত তালিকায় নাজমুল হকের নাম রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, নৌকার মনোনয়ন পাওয়া থানা নাজমুল হক নাজিম এক সময় থানা যুবদলের নেতা ছিলেন।
তার বড় ভাই আবুল হাসেম হাসু মুরাদনগর থানা বিএন পি এর সাবেক সহ সভাপতি । এ বিষয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে জানতে রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নাজমুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করে মুঠোফোন সংযোগে তাকে পাওয়া যায়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন