কুমিল্লায় জাতীয় সমাজসেবা দিবস ২০২২ পালিত হয়েছে।
রোববার সকালে বেলুন উড়িয়ে এবং সাদা পায়রা ছেড়ে অনুষ্ঠানের উদ্ধোধন করেন কুমিল্লায় জাতীয় সমাজসেবা ২০২২ উদ্ভোধন করেন বীর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি।জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও বেসরকারী উন্নয়ন সংস্থার উদ্যোগে কুমিল্লায় কুমিল্লায় জাতীয় সমাজসেবা দিবস ২০২২ পালিত হয়েছে।
এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ ( বার পিপিএম),বিশেষ অতিথি কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেহরাজ চৌধুরী। পরে কুমিল্লা টাউনহল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠি হয়।
স্বাগত বক্তব্য রাখেনজেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এজেড এম মিজানুর রহমান , বক্তব্য রাখেন জাতীয় অন্ধকল্যান সমিতির সভাপতি ডা.মোঃ আবদুস সেলিম।
প্রধান অডিথি হাজী বাহার এমপি বলেন, শুরুতে আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। গতবছর আমাদের কাছে অত্যন্তগুরুত্বপূর্ণ যে আমরা স্বাধীনতার ৫০ বছর পালন করেছি আরেকটি কারনে গতবছর আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করেছি। অনেকে বলতো যে পাকিস্তান আমলটা ভাল ছিল কিন্তু আসলেই পাকিস্তানের আমল টা ভাল ছিল না।পাকিস্তান থেকে আমাদের রিজার্ভ অনেক বেশি। সমাজের তৃতীয় লিংগদের নিয়ে অনেকে খারাপ মন্তব্য করতো এখন তারা তা করে না আমি তাদের ডেকে জিজ্ঞেস করেছিলাম তোমরা নাকি চাঁদাবাজি করো।তখন তারা আমাকে বললো, তুমি বলো আমরা কি করে খাব, আমরাতো হিজরা হয়ে জন্মগ্রহণ করিনি জন্ম হওয়ার পর আমরা হিজরা হয়েছি । তখন আমি জাতীয় সমাজসেবা অধিদপ্তরের সংসদীয় কমিটির সভায় বললাম,তৃতীয় লিংগের জন্য কিছু করা উচিত। কারন আমদের সরকার তাদের জন্য কিছু করতে পারলে আর তারা চাঁদাবাজি করবেনা। এরকম বক্তব্য দেয়ার পর মন্ত্রনালয়ের পক্ষ থেকে ১০ কোটি টাকার একটি ফান্ড তৃতীয় লিংগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের জন্য এ টাকা বরাদ্ধ করেন। সংসদ সদস্য হাজী বাহার এমপি আরো বলেন, আমাদের কুমিল্লা রেমিট্যান্স এ এক নম্বরে রয়েছে,কুটির শিল্পের দিক দিয়ে ভাল অবস্থানে রয়েছে,মতস্য উতপাদনের দিক থেকে ১ নম্বরে রয়েছে। যার যার অবস্থান থেকে সমাজসেবার কাজ করে যেতে হবে।
পুলিশ সুপার ফারুক আহমেদ ( বার পিপিএম) , তার বক্তব্যে বলেন, পৃথিবীতে কি করতে হবে কি করতে হবে তা মোটামুটি বলা হয়ে গেছে। আসার সময় আশেপাশে প্রচুর পথশিশু দেখলাম। আমি এমন একটি সমাজের স্বপ্ন দেখি যে একদিন বাংলাদেশে কোন পথশিশু থাকবে না। সমাজসেবা শুধু সমাজসেবা অধিদপ্তরের কাজ না। আজকে যদি দেখি বিলসগেটস তার অর্থিক উর্পাজনের অনেক টাকা অসহায়ের জন্য ব্যায় করছেন কিন্তু আমাদের দেশে অনেক বিত্তবান শিল্পগোষ্ঠী আছেন তারা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন তাহলে আমাদের দেশে পথশিশু দরিদ্র জনসাধারণ আর থাকবে না।
সভাপতি বক্তব্যে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন,
সমাজসেবা শুধু সমাজসেবা অধিদপ্তর এর কাজ নয় আমরা আসলে যার পক্ষ থেকে কাজ করে যেতে হবে। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাতা চালু করেছেন,মুক্তিযুদ্ধা সম্মানী ভাতা, বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,অন্ধ কল্যান ভাতা, বেদেদের জন্য ভাতা,বিধবা ভাতা,জেলে ভাতসহ বিভিন্ন ভতা দিয়ে আমাদের জনগোষ্ঠীকে সাহায্য করছেন।
প্রধান অতিথি প্রতিবন্ধীদের জন্য সাদাছড়ি ও হুইলচেয়ার বিতরণ করেন সরকারি শিশু পরিবার ও রিসোর্স সেন্টারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।