বিদায়ী বছরের শেষ দিন বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোডস্থ চৌরাস্তায় বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বরের শুভ উদ্বোধন করেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে বক্তৃতা প্রদানকালে সংসদ সদস্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানুষ সারা জীবন মনে রাখবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বরটি বঙ্গবন্ধুর মূরালসহ নানান কারুকার্যে নির্মিত হয়েছে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, পৌর প্যানেল মেয়র জাহেদুল আজহার আলম বেপারী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান শামছু মুন্সী, সাবেক পৌর কাউন্সিলর রায়ানুর রহমান জনি, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি সহ পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার সকল কাউন্সিলরসহ পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তাবৃন্দ। উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাতে অংশ নেয় সবাই।