POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর সদরের নয় চেয়ারম্যানের শপথ গ্রহণ

আশিক বিন রহিম | প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১ | সময়: ৩:১২ অপরাহ্ণ

চাঁদপুর সদর এর নব নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

২৯ ডিসেম্বর বুধবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার ৯ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-হাইমচর ৩ আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। শপথ গ্রহণ শেষে শিক্ষামন্ত্রী নব-নির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন।

বক্তৃতা করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ এর সঞ্চালনায় নব নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে অনুভুতি ব্যক্তি করেন বাগাদী ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল।

চাঁদপুর সদর উপজেলার নব নির্বাচিত ইউপি চেয়ানম্যানরা হলেনঃ বিষ্ণপুর ইউনিয়নের নাছির উদ্দিন খান শামিম, আশিকাটি ইউনিয়নের বিল্লাল মাষ্টার, শাহমাহমুদপুর ইউনিয়নের মাসুদুর রহমান নান্টু, মৈশাদী ইউনিয়নের নুরুল ইসলাম পাটওয়ারী, রামপুর ইউনিয়নের আল মামুন পাটওয়ারী, তরপুরচন্ডী ইউনিয়নের ইমাম হাসান রাসেল গাজী, বাগাদী ইউনিয়নের বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বালিয়া ইউনিয়নের রফিক উল্ল্যাহ মাষ্টার, চান্দ্রা ইউনিয়নের খান জাহান আলী কালু।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন জেলা প্রশাসক কার্যালয় মসজিদের ইমাম মেহেদী হাসান ও গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারী বিমল চন্দ্র দে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন