চাঁদপুরের কচুয়া,হাইমচর ও ফরিদগঞ্জসহ এ তিনটি উপজেলায় আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থীদের নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়াম মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে নির্বাচনী আচরণ বিধি ও আইন শৃংখলা সংকান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ।
এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসারসহ আইনশৃংখলা বাহীনির গুরুত্বপূর্ণ কর্মকর্তাগন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দিপায়ন দাস শুভ এবং ওই দুটি উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং তিনটি থানার অফিসার ইনচার্জ ও প্রশাসনের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।
সভায় প্রতিটি উপজেলার চেয়ারম্যান পদে দুইজন, সদস্য পদে দুইজন ও সংরক্ষিত মহিলা আসনের দুইজন করে সুষ্ঠু ও নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য মতপ্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তাগন নির্বাচনের নীতিমালা জানিয়ে প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে কারচুপি করার কোন সুযোগ নেই, আমরা পারবো না আপনাদের কাউকে বিজয় করতে। জনগনের সম্মতি নিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হন। মাঠে আমাদের পর্যাপ্ত পরিমান আইন শৃংখলা বাহিনী মোতায়েন থাকবে। আপনারা কেউ আচারন বিধি লঙ্গন করলে আমরা বাধ্যহব আইনগত ব্যবস্থা নিতে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য আমরা বদ্ধপরিকর।
E/N