POPULAR BD NEWS
Popular BD News Logo

সড়ক বিভাজক টপকে মাইক্রোর ওপরে উঠে গেল বাস

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১ | সময়: ৩:৫৩ অপরাহ্ণ

ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটি এনা পরিবহনের। ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে হোটেল লা মেরিডিয়ানের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজক টপকে মাইক্রোবাসের সামনের অংশে উঠে যায়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী সাব্বির আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসছিল। বাসের চালক পালিয়ে গেছেন।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন