POPULAR BD NEWS
Popular BD News Logo

শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি, মৃতের সংখ্যা বাড়ছে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ২৯, ২০২০ | সময়: ১২:১০ অপরাহ্ণ

ডুবুরী আবুল খায়ের দুপুর সাড়ে বারটায় জানিয়েছেন এ পর্যন্ত ২৭ জনের মৃতদেহ উদ্ধার করেছেন।

রাজধানীর শ্যামবাজার ফরাসগঞ্জে বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চটিতে শতাধিক যাত্রী ছিল। এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদরঘাট নদী ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে তিনজন নারী, পুরুষ এবং শিশু রয়েছে।

জানা যায়, সোমবার (২৯ জুন) সকাল নয়টার দিকে ময়ুর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ১০০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

এদিকে খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওনা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন