POPULAR BD NEWS
Popular BD News Logo

আত্মীয়র লাশ দেখতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৪ নারীর

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১ | সময়: ৪:০৯ অপরাহ্ণ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আত্মীয়ের লাশ দেখতে গিয়ে ট্রাকচাপায় একই পরিবারের চার নারী সদস্য নিহত হয়েছেন।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মৃধাকান্দা এলাকায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ময়না বেগম (৫০), তার ভাইয়ের স্ত্রী রাহেলা বেগম (৪০), ভাগ্নি সুফিয়া বেগম (৩০) ও সুফিয়ার আত্মীয় মালা বেগম (৪৬)। নিহতরা সবাই উপজেলার নয়নশ্রী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সবাই ময়না বেগমের ফুপুর মৃত্যুর সংবাদ পেয়ে ভাবি ও ভাগ্নি ও আত্মীয় মালা বেগমকে নিয়ে ইজিবাইক করে দোহার উপজেলার খালপাড় এলাকার উদ্দেশে রওনা হন।

পথে মৃধাকান্দা এলাকায় নবাবগঞ্জ থেকে আসা একটি বালুবাহী ট্রাক ওই ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারীর মৃত্যু হয়।

মালা বেগমকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে মালা বেগমের মৃত্যু হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাহানা আক্তার।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন