৬নং সদর উত্তর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে চান,বর্তমান মেম্বার পদপ্রার্থী গাজী মোঃ ফখরুল হাসান(মিন্টু)।
তিনি আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষ্যে ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের সার্বিক খোঁজখবর নিচ্ছেন এবং সাধারন মানুষের সাথে গভীর সম্পর্ক রেখেছেন। এলাকায় সেবা মূলক কাজের দক্ষতার পরিচয় দিয়ে বেশ জনপ্রিয়তা ও আস্থা অর্জন করেছেন।তার এই কার্যক্রমে মানুষের কাছে তিনি মানবিক মেম্বার বেশ নামে পরিচিত।
কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির নির্দেশক্রমে ৬নং সদর উত্তর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার পদপ্রার্থী গাজী মোঃ ফখরুল হাসান(মিন্টু) এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় করোনা ভাইরাসের সংক্রমণে মহামারীর সময় বিনামূল্যে জরুরী অক্সিজেন সেবা প্রদান করেন,আর্থিক সহযোগিতা ত্রান সামগ্রী বিতরণ করে গেছেন। তাছাড়া তিনি তার ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে এলাকার মানুষের জন্য অসচ্ছল,প্রতিবন্দি,বয়স্ক বিধবা ভাতাসহ নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন।তার এই মানবিক কার্যক্রমে ৮নং ওয়ার্ডের বাসির নিকট তিনি খুবই প্রসংশিত। সেজন্য এ ওয়ার্ডে বর্তমান মেম্বার পদপ্রার্থী গাজী মোঃ ফখরুল হাসান(মিন্টু) কে দ্বিতীয় বারের মতো মেম্বার হিসেবে নির্বাচিত করতে চায় এলাকা বাসি।
৮নং ওয়ার্ডের দুঃস্থ মানুষ ও নাগরিক সেবা নিশ্চিত করতে সকল এর সার্বিক সহযোগিতা ও দোয়া-সর্মথন কামনা করছেনে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেম্বার পদপ্রার্থী গাজী মোঃ ফখরুল হাসান (মিন্টু) কে নিয়ে হাট-বাজারে চলছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। তবে সচতেন ভোটাররা তাঁকে আর্দশবান-যোগ্য ও সৎ সু-শিক্ষিত প্রার্থী হিসাবে মনে করছেন। আগামীদিনে সমাজসেবা মূলক কার্যক্রম চালিয়ে যাওয়া প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এব্যাপারে গাজী মোঃ ফখরুল হাসান (মিন্টু) সৌজন্য সাক্ষাৎ কালে বলেন, আমি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে দলের জন্য মাঠে কাজ করে যাচ্ছি। আমাদের প্রিয় অভিভাবক কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়ের হাতেকে শক্তিশালী ও উন্নয়ন মূলক কাজ গুলো আরো গতিশীল করতে আমি জনগণের যে সমস্যা গুলো আছে, সেগুলো সমাধান করতে এলাকার বাসির সমর্থনে আমি দ্বিতীয় বারের মতো প্রার্থী হয়েছি। ৬নং সদর উত্তর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বাসির সেবক হয়ে কাজ করে যেতে চাই । মানুষ এর সেবা করাই হবে আমার অন্যতম প্রধান কাজ।
তিনি আরো বলেন- ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো মেম্বার পদে প্রার্থী হয়ে জনগণের পাশে দাড়াতে চাই এবং তাঁদের সুখ দুঃখ ও বিপদ-আপদে পাশে থাকতে চাই। আমার ৮নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে রুপান্তর করতে চাই।এ জন্য ৮নং ওয়ার্ডের বাসীর নিকট গাজী মোঃ ফখরুল হাসান (মিন্টু) দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
E/N