POPULAR BD NEWS
Popular BD News Logo

এসএসসির ফল প্রকাশ হতে পারে ৩০ ডিসেম্বর

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১ | সময়: ৩:৩৭ অপরাহ্ণ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ হতে পারে।

সূত্রে জানা গেছে, এ সংক্রান্ত একটি ফাইল অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর ফল প্রকাশের তারিখ নির্ধারিত হতে পারে। তিনি বর্তমানে মালদ্বীপ সফরে আছেন। তার ২৭ ডিসেম্বর দেশে ফেরার কথা আছে।

আগামী ২ মার্চ একাদশ শ্রেণির ক্লাস শুরু করা হবে। এর আগে এবার এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে আবেদন নিয়ে ভর্তি করা হবে। আবেদন নেওয়ার কাজটি শুরু হবে ৫ জানুয়ারি।

নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম শুরুর আগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর মধ্যে ৩০ ডিসেম্বর এসএসসির ফল ও বই উৎসব করা হবে।

ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন