POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মরনোত্তর চেক হস্তান্তর

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১ | সময়: ৩:১৭ অপরাহ্ণ

পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড এর আল বারাকাহ ইসলামী বীমা কচুয়া সার্ভিস সেল অফিসের গ্রাহক কচুয়া উপজেলার কাদলা গ্রামের অধিবাসি বাবুল এর মৃত্যু জনিত কারনে রবিবার দুপুরে কচুয়া বাজারে করিম উদ্দিন প্লাজার ৩য় তলায় এক অনুষ্টানের মাধ্যমে তার মরনোত্তর চেক হস্তান্তর করা হয়। নমিনি করা তার স্ত্রী উক্ত চেকটি গ্রহন করেন। গ্রাহক বাবুল উক্ত অফিসে ১২ বছর মেয়াদে একটি বীমা করেন। ৮ কিস্তি ৮ হাজার টাকা জমা দিয়ে তিনি মৃত্যু বরন করেন।

এ ছাড়া অন্য গ্রাহকদের বীমার মেয়াদ শেষ হওয়ার চেকও বিতরন করা হয়, যার পরিমান প্রায় ১০ লক্ষ টাকার মত। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর, লক্ষিপুর ও কচুয়ার দায়িত্ব প্রাপ্ত সোলাইমান মিয়াজী ।

এ ছাড়া জহিরুল ইসলাম মিয়াজী, হাজী বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, শওকত আলী, জাহিদুল ইসলাম পারভেজ বক্তব্য রাখেন। শেষে কাজের অগ্রগতি স্মরূপ মাঠ পর্যায় কয়েকজনকে বিশেষ পুরুস্কারে ভুষিত করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন