POPULAR BD NEWS
Popular BD News Logo

শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটুর জীবনাবসান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১ | সময়: ২:২৪ অপরাহ্ণ

নোবেল শান্তি পুরস্কারজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু আর নেই। তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনে সামনের সারিতে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

রোববার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে টুটু ছিলেন অন্যতম। তিনি দেশ ও বিদেশে সমধিক পরিচিত ছিলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা হিসেবে।

টুটু ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের পুরোধা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন