POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তি মেহার স্টেশনে উদ্বোধন হলো দাওয়াত হোটেল এন্ড রেস্টুরেন্ট

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১ | সময়: ১১:০৭ পূর্বাহ্ণ

শাহরাস্তি উপজেলার মেহার বাস স্টেশনে মনোরম পরিবেশে শুভ উদ্বোধন হলো দাওয়াত হোটেল এন্ড রেস্টুরেন্ট।

শুক্রবার বিকালে শাহরাস্তির পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

মিলাদ ও দোয়া আয়োজনের মধ্য দিয়ে অনাড়ম্বর পরিবেশে গুণগত মানের খাবার পরিবেশনের প্রতিশ্রুতি দাওয়াত হোটেল এন্ড রেস্টুরেন্টে যাত্রা শুরু হয়।

উদ্বোধনকালে পৌর মেয়র আলহাজ্ব আবদুল লতিফ বলেন, খাবার মানসম্মত হলে হোটেল ব্যবসায় ভালো করা সম্ভব। হোটেল মালিকপক্ষ দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। দাওয়াত হোটেলটি শাহরাস্তিতে গুণগত খাবার মান বজায় রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

হোটেল মালিক শাহাবুদ্দিন বলেন, ব্যতিক্রমী একটি নাম দাওয়াত হোটেল। এই হোটেলে সকল শ্রেণী-পেশার মানুষের দাওয়াত দিলেন তিনি।

দাওয়াত হোটেল এন্ড রেস্টুরেন্ট উদ্বোধনকালে বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন মাসুদুল হক, কাউন্সিলর কায়কোবাদ আজাদ, ফারুক মিয়াজী, গাজী কবির ও হোটেল ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন