POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর জেলা কারাগারে ৮’শ কারাবন্দি পেলেন করোনা টিকা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২১ | সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ

চাঁদপুর জেলা কারাগারে ৮’শ কারাবন্দিকে কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। ২২ ডিসেম্বর বুধবার সকাল ৯টা থেকে কারাবন্দিদের টিকাদান শুরু হয়ে একটানা সন্ধ্যা পর্যন্ত চলেছে টিকা কর্মসূচি। এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন বলেন, ‘কারাবন্দিদের মাঝে করোনা সংক্রমণরোধে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। এ দিন টিকা নেওয়া ৮০০ জনের অধিকাংশই পুরুষ কারাবন্দি।’

এ সময় উপস্থিত ছিলেন– সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিনসহ কারা কর্মকর্তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন