হাজীগঞ্জে আবাসিক আহমাদিয়া হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৪.২০ মিনিটে সময় হাজীগঞ্জ বিশ্বরোডে দক্ষিণ পাশে অবস্থিত আবাসিক আহমাদিয়া হোটেলের ৭ নাম্বার রুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে। সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ভোর আনুমানিক ৪.২০ মিনিটের সময় নিচে দাঁড়িয়ে থাকা কয়েকজন পুলিশের কর্মকর্তা অগ্নিকাণ্ডের দৃশ্যটি দেখতে পায়। পরে তারা দ্রুত হাজিগঞ্জ ফায়ার সার্ভিসকে কল করলে তারা ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
হোটেলের মালিক শাহ আলম পপুলার বিডিনিউজকে জানান, হোটেলের ৭নাম্বার রুমে চারজন পুরুষ ছিলো। তারা সিগারেট খেয়ে নিচে গোড়ার অংশ ফেলে এতেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে আমার হোটেলের এই রুমে থাকা টিভি, খাট, ড্রেসিং টেবিলসহ আনুমানিক ৫০হাজার টাকার ক্ষতি হয়েছে।