POPULAR BD NEWS
Popular BD News Logo

তরুণীর অভিযোগ, হিরো আলমের অস্বীকার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: জুন ২৮, ২০২০ | সময়: ৮:০৭ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিক প্রস্তাব ও প্রাণনাশের হুমকির অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক তরুণী।

শনিবার রাজধানীর হাতিরঝিল থানায় এই জিডি করেন তিনি। জিডি নম্বর-১১৭২।
ওই তরুণী দাবি করেন, অনন্ত জলিলের নতুন ছবিতে কাজের সুযোগের কথা বলে অনৈতিক প্রস্তাব দিয়ে বসে হিরো আলম। ওই তরুণী শখের বসে মাঝেমধ্যে স্বল্পদৈর্ঘ্য ও মিউজিক ভিডিও করেন।

তবে হিরো আলম বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন করা হচ্ছে। আপনি দেখবেন ঐ স্ক্রিনশট আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যায়নি। আমি ব্যবহার করি Hero alom bogura নামের অ্যাকাউন্ট। কিন্ত মেয়েটির কাছে মেসেজ গেছে Hero alom নামের একটি অ্যাকাউন্ট থেকে।

হিরো আলম আরও বলেন, এটি আমার বিরুদ্ধে চক্রান্ত। ঢাকাই সিনেমার একজন নায়ক আমার বিরুদ্ধে এসব যড়যন্ত্র করছে।

সাধারণ ডায়েরিতে ওই তরুণী অভিযোগ করেছেন, ‘হিরো আলম বগুড়া নামে ফেসবুক থেকে একাধিকবার আমার ফেসবুকে ( সাথী আক্তার) অশ্লীল ভাষায় বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকেন। আমাকে বিভিন্নভাবে সমাজের কাছে হেয় করার জন্য চেষ্টা চালিয়ে যান। বিষয়টি নিয়ে মুখ খুললে আমার উপর ক্ষিপ্ত হয়ে হিরো আলম আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।’

সূত্র:বাংলাদেশ প্রতিদিন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন