সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার মফস্বল সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পণের হাজিগঞ্জ অফিস প্রধান সাংবাদিক এস এম মিরাজ মুন্সির মা ইন্তেকাল করেছেন।
বুধবার রাত ১১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বিসমিল্লাহ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এসএম মিরাজ মুন্সী জানান, বৃহস্পতিবার সকাল ৯ টায় রান্ধুনীমুড়া মুন্সী বাড়ীতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুমার মৃত্যুতে পপুলার বিডিনিউজের পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করেন।