POPULAR BD NEWS
Popular BD News Logo

কোতয়ালী থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১ | সময়: ৯:০৫ অপরাহ্ণ

র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালী থেকে ১০ কেজি গাঁজাসহ একজন
মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল
১৪ ডিসেম্বর ২০২১ ইং তারিখ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে।

ওই অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামারপুকুর গ্রামের মৃত আব্দুল আজিদ এর
ছেলে মোঃ একরামুল হক(৪৮)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে
আসছিল বলে স্বীকার করে।

সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন