POPULAR BD NEWS
Popular BD News Logo

বাকিলায় গণসংযোগ করে নৌকার ভোট চাইলেন হাজী মো. জসিম উদ্দিন

হোসেন বেপারী | প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১ | সময়: ৬:০৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান প্রার্থীর জন্য গণসংযোগ করে ভোট চাইলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা পরিশোধের প্যানেল চেয়ারম্যান হাজী মো. জসিম উদ্দিন।

বুধবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগকে সাথে নিয়ে ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাবিবুর রহমান লিটনের জন্য ভোট চান তিনি।

ওই সময় হাজী মো. জসিম উদ্দিন বলেন, আগামী ২৬ তারিখে বাকিলা ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপস্থিত থাকবো। নৌকা প্রার্থীর বিজয় নিশ্চিত না করা পর্যন্ত এই বাকিলা ইউনিয়ন ছেড়ে যাবেন না।

অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. সেলিম, হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মো. মনির, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন