POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লার ৫ মাসেই হাফেজ ৯ বছরের শিশু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১ | সময়: ৩:৪৯ অপরাহ্ণ

মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে নয় বছরের এক শিশু।

শিশুটির নাম সিয়াম। তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার লোনা গ্রামে। বাবার নাম হায়াতুল্লাহ।

কুমিল্লা শহরের মোগরটুলি এলাকার আন-নূর তাহফিজ মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী সিয়াম। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।

হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মাহদী হাসান বাসসকে বলেন, ‘সিয়াম দেশের বিস্ময়বালক। তার মেধা সাধারণের চেয়ে অনেক বেশি। সিয়াম মাত্র পাঁচ মাসে পবিত্র কোরআনের ৩০ পারাই মুখস্থ করেছে।

মাহদী হাসান আরও বলেন, শিশু সিয়াম চঞ্চল প্রকৃতির। তার পক্ষে আরও শিগগির হাফেজ হওয়া সম্ভব ছিল।

ওই শিক্ষক বলেন, সিয়ামের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা ও পরিবারের সহযোগিতায় সে এত অল্প বয়সেই এই কীর্তি গড়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন