POPULAR BD NEWS
Popular BD News Logo

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করে ছবি ফেসবুকে, চাচা-ভাতিজা আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১ | সময়: ৭:৫০ অপরাহ্ণ

পটুয়াখালীর দুমকিতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে চাচা-ভাতিজা মিলে ধর্ষণের পর নগ্ন ছবি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ অভিযোগে কামরুল আকন (২০) ও হাবিব আকন (২৬) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। তারা চাচা-ভাতিজা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ মাস আগে উপজেলার এক দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থীকে একই বাড়ির আ. হক আকনের বখাটে ছেলে কামরুল (২৬) বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় বখাটে কামরুল আকন, হাবিব আকন ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষকরা নগ্ন ছবি মোবাইলে ধারণ করে।

দীর্ঘদিন পর গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নগ্ন ছবিটি ছেড়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে থানা পুলিশ ধর্ষক কামরুল ও হাবিব আকনকে রোববার রাতে আটক করে।

সূত্র: যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন