POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে দেড় শতাধিক রোগী পেলো প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১ | সময়: ৪:২৭ অপরাহ্ণ

সমাজকল্যাণ মন্ত্রনালয়ের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ১৫৬ জনকে ৫৭ লাখ ৩০হাজার টাকা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

এর মধ্যে ১১১জন রোগীকে ৫০হাজার টাকা হারে এবং বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে ৪৫ জন গরীব, দুঃস্থ, অসহায় ব্যক্তিকে দেয়া হয় ৪ হাজার টাকা করে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসব রোগীদের হাতে নগদ অর্থের চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

তিনি বলেন, আমাদের দেশের চিকিৎসার ব্যয় অনেক। কিন্তু সরকার বিনা চিকিৎসায় কাউকে মারতে চান না। তারই ধারাবাহিকতায় সরকার এধরণের কার্যক্রম হাতে নিয়েছে। আমরা সবসময়ই চিন্তা করি এই টাকা যেন অসুস্থ ব্যাক্তির কিছুটা হলেও উপকারে আসে। এ ধরণের সহায়তা না থাকলে দরিদ্র, অসহায়দের অবস্থা খুবই খারাপ হত। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রের কথা চিন্তা করেন এবং ভাবেন। আজকে এ চেক বিতরণের মাধ্যমে বলতে পারব আমরা কাছে দেয়া অর্পিত তায়িত্ব পূরণ করতে পেরেছি।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন