POPULAR BD NEWS
Popular BD News Logo

স্ত্রী-ছেলেকে গলা কেটে হত্যা, স্বামী আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১ | সময়: ৩:৪১ অপরাহ্ণ

নরসিংদী সদর উপজেলার চিনিশপুরে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী ও ১৩ মাসের ছেলে সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আজ সোমবার ভোর পাঁচটার দিকে মা–ছেলের লাশ উদ্ধার করে নরসিংদী মডেল থানার পুলিশ।

নিহত দুজন হলেন ঘোড়াদিয়া গ্রামের ফকরুল ইসলামের স্ত্রী রেশমি আক্তার (২৬) ও ১৩ মাস বয়সী ছেলে সালমান সাফায়াত। ফকরুল ইসলাম (৩০) এখন পুলিশের হেফাজতে আটক আছেন।

পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজনেরা বলছেন, মাদকাসক্তি নিয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির সঙ্গে অনেকবার রেশমির বাগ্‌বিতণ্ডা হয়েছে। পরে মাদকাসক্ত ফকরুলকে মাদক থেকে দূরে রাখার জন্য একটি রিহ্যাবে দেওয়া হয়। সম্প্রতি পরিবারের সদস্যদের ইচ্ছায় ওই রিহ্যাব থেকে বেরিয়ে আসেন তিনি। কিন্তু মাদকাসক্তি কাটেনি তাঁর। কাল রাত দুইটার দিকে কথা–কাটাকাটি ও বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে স্ত্রী ও ছেলেকে গলা কেটে হত্যা করেন ফকরুল। পরে ফকরুলকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন।

সূত্র প্রথম আলো
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন