POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় বিভিন্নস্থান থেকে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১ | সময়: ৫:৪৫ অপরাহ্ণ

কুমিল্লায় জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিল ১১ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, আভিযানিক দল ১২ ডিসেম্বর ২০২১ ইং তারিখ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ০২নং উজিরপুর ইউনিয়ন এর চান্দশ্রী এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং ১১ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কাশিপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ রিয়াদ হোসেন পলাশ (১৯)।

এছাড়া কোতয়ালী এবং সদর দক্ষিন থানা এলাকা থেকে ২.৪৫ কেজি গাঁজা,১২ বোতল বিদেশী মদ ১০ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করে র‌্যাব-১১। একটি মোটর সাইকেল জব্দ করা হয়। ১১ ডিসেম্বর ২০২১ ইং তারিখ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই ০২.৪৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ টাংগাইল জেলার মধুপুর থানার কালামাঝি গ্রামের দুলাল মিয়া ছেলে নাহিদ (১৯) এবং বরিশাল জেলার উজিরপুর থানার শিকারপুর গ্রামের মৃত মোশারফ খান এর শামীম খান(৩০)।

পৃথক অন্য একটি অভিযানে র‌্যাব-১১, সদর দক্ষিন মডেল থানাধীন লাকসাম রোড, পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১২ বোতল বিদেশী মদ এবং ১০ ক্যান বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লা জেলার বরুড়া থানার বরুড়া গ্রামের মোঃ আব্দুল মমিন এর ছেলে মোঃ আব্দুল কাদের(৩৩) এবং ২ একই থানার দেওড়া গ্রামের আবদুল খালেক এর ছেলে মোঃ মনির হোসেন (৩৩)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন