POPULAR BD NEWS
Popular BD News Logo

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১ | সময়: ৫:০১ অপরাহ্ণ

রাজধানীর পুরান ঢাকার সুরিটোলায় চারতলা ভবনের দুই তলায় একটি জুতার গোডাউনে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে জানান, রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৩ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছায় ৪টা ১২ মিনিটে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সূত্র: জাগরণ
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন