রাতে ফ্লাইট চলাচল বন্ধ রাখার প্রথম দিনেই বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দেখা গেছে। ফ্লাইট বিলম্বিত। ভোগান্তিতে যাত্রীরা।
সংস্কারকাজের জন্য রাতে আট ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধের প্রথম দিনেই গত বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খল অবস্থা দেখা গেছে। টার্মিনালের ভেতরে–বাইরে, এয়ারলাইনসের চেক–ইন কাউন্টার, ইমিগ্রেশন থেকে বোর্ডিং ব্রিজ পর্যন্ত সবখানেই ছিল বিশৃঙ্খলা, যাত্রীদের দীর্ঘ সারি। অনেক ফ্লাইট বিলম্বে ছেড়েছে। কিছু যাত্রী ফ্লাইট ধরতেও পারেননি বলে জানা গেছে।
কোথাও কোনো নির্দেশনার কথা লেখা নেই। দুপুর থেকেই কোথায় পরীক্ষা করব, কই যাব এসব খুঁজে পেতে অনেক সময় নষ্ট হয়েছে। এই ওয়েটিং রুমে বসে আছি। নতুন এসি লাগানো হয়েছে। অথচ এসি চালু নেই।
দুবাইগামী যাত্রী মো. রকিব মিয়া
অথচ এর আগে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, রাত ১২টা থেকে সকাল আটটা পর্যন্ত উড্ডয়ন অবতরণ বন্ধ রাখা এবং ফ্লাইটসূচি পুনর্বিন্যাস করা হলেও অসুবিধা হবে না। বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবেই যাতে চালানো যায়, সে প্রস্তুতি নেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
E/N