POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সাংবাদিকদের সাথে পৌর মেয়র নাজমুল আলম স্বপনের মতবিনিময়

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১ | সময়: ৮:০০ অপরাহ্ণ

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে ১২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী পৌর বিজয় মেলা।

এ উপলক্ষে মেলা উদ্বোধন ও মেলা সফল করার লক্ষে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন।

বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ¦ জাবের মিয়ার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার,সালাউদ্দিন মানিক,কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন,প্রিয়তোষ পোদ্দার,রাকিবুল হাসান,সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, দপ্তর সম্পাদক শান্তুু ধর প্রমুখ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন