POPULAR BD NEWS
Popular BD News Logo

সাগরপাড়ে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১ | সময়: ৪:৩৫ অপরাহ্ণ

সাগরপাড়ে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়া প্রায় ১০ হাজার লিটার চোলাই মদ এবং মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

র‌্যাব ৭-এর সহকারী পরিচালক এম ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সাগরপাড়ে তারা একটি বাংলা মদ তৈরির কারখানার সন্ধান পান। পরে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে যায়। তাদের আটক করার চেষ্টা চলছে।

এম ইউসুফ আরও জানান, কারখানাটিতে উৎপাদিত মদ স্থানীয় এলাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। এ ছাড়া অর্থনৈতিক অঞ্চলে কর্মরত বিভিন্ন কারখানার শ্রমিকরা এখানকার মদপান করতেন। এখানে দৈনিক ২-৩ লাখ টাকার মদ বিক্রি করা হতো।

সূত্রঃ যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন