POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জয়িতা সম্মাননা পেলেন পাঁচ নারী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১ | সময়: ৬:৪৬ অপরাহ্ণ

‘নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙ্গের বিশ্ব গড়ি’ এ বিষয়টিকে প্রতিপাদ্য করে হাজীগঞ্জে ২৫ নভেম্বর ২০২১ হতে ১০ ডিসেম্বর ২০২১ পর্যন্ত “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতরোধ পক্ষ “বেগম রকেয়া দিবস” পালন ও “জয়িতা সম্মাননা” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও হাজীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গত ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে
অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

হাজীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।

হাজীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হানিফ উদ্দিন, তথ্য আপা মরিয়ম আক্তার ও হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি গাজী সালাহউদ্দিন।

এবার ৫টি ক্যাটাগরিত ৫ জন নারীকে “জয়িতা সম্মাননা” পুরস্কার দেয়া হয়েছে। তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মরিয়ম আক্তার মুমু,শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন কারী নারী ফাতেমা বেগম,সফল জননী নারী খোদেজা বেগম, নির্যাতনের বিভিষীকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা নারী উম্মে হানি মুক্তা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী কাজী সুরাইয়া আলম।

জয়িতা নারীদের হাতে ‘জয়িতা সম্মাননা’ পুরস্কার তুলে দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ৯নং গন্ধব্যপুর ইউনিয়ন কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ এবং কোরাস গান পরিবেশন করেন ৩নং কালচোঁ (উঃ) ইউনিয়ন কিশোরী ক্লাবের সদস্য ফাতেমা ও তার দল।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন