POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বিশ্বরোডে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর’ নামের স্বীকৃতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২১ | সময়: ৬:১১ অপরাহ্ণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের মাসে হাজীগঞ্জ পৌরসভাধীন বিশ্বরোড চৌরাস্তা মোড়ে অবস্থিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর’ নামকরণের স্বীকৃতি মিলেছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক হাজীগঞ্জ পৌরসভাধীন বিশ্বরোড চৌরাস্তা মোড়ে অবস্থিত “বঙ্গবন্ধু শেখ মুজিব চত্বর” নামকরণ অনুমতি দেয়া হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন।

অনুমতি পাওয়ার জন্যে ডিও দিয়ে সর্বাত্মক সহযোগিতা করায় সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম, বীর উত্তমের প্রতি কৃতজ্ঞ জ্ঞাপন করেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন